জেলার খবর

আহসান উল্লাহ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

আহসান উল্লাহ মাস্টার
আহসান উল্লাহ মাস্টার

২০০৪ সালের এ দিনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার। ২০০৫ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার রায় দেয়ার পর ৯ বছরেও কার্যকর হয়নি।

দ্রুত রায় কার্যকর করার দাবি তার পরিবার ও গাজীপুরবাসীর। গাজীপুরবাসী বুধবার শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান এ নেতাকে।

আহসান উল্লাহ মাস্টার ছিলেন সুপরিচিত শ্রমিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও রাজনীতিবিদ। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ, প্রতিটি নির্বাচনেই বিজয়ী হয়েছেন বিপুল ভোটে। দু’দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গাজীপুর-২ আসন থেকে।

২০০৪ সালের ৭ মে তৎকালীন জোট সরকারের সময় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আহসান উল্লাহ মাস্টারকে। এ হত্যাকাণ্ড মেনে নিতে পারেননি গাজীপুরবাসী। তাই প্রতি বছর এ দিনে শোকের ছায়া নেমে আসে এখানে।

২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার রায় দেয় আদালত। রায়ে মামলার প্রধান আসামী বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রধান আসামীসহ ১৭ জন দেশের বিভিন্ন কারাগারে বন্দি থাকলেও বাকী ১১ জন পলাতক রয়েছে।

ছেলের কবরের পাশে নীরবে কাঁদেন মহান এ নেতার মা। ছেলে হারা মা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চান।

হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান ছেলে সাংসদ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ