জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জলবায়ু পরিবর্তন নিয়ে ওয়াশিংটনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর ভবিষ্যতে নয় বরং এরইমধ্যে আমেরিকার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অধীনে ২৫০ গবেষকদের চার বছরের গবেষণার পর প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ৮৪০ পৃষ্টার প্রতিবেদনে আরো বলা হয় বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করা না গেলে সাম্পতিক সময়ে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, ক্ষরা ও দাবানলের ঝুঁকি আরো বাড়বে।
প্রতিবেদনটি প্রকাশের ঘন্টাখানেক বাদে টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কার্বন দুষণ কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: