রাজবাড়ির বসন্তপুরে শুক্রবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৪টার দিকে রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বরিশালগামী গ্লোবাল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়।
পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যান আরো ২ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: