জেলার খবর

না’গঞ্জে সাত খনু, মৃত্যুপুরী শীতলক্ষ্যা

শীতলক্ষ্যা
শীতলক্ষ্যা

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম সাত জনকে অপহরণের পর খুন করে লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলার সময় চার মাঝি দেখে ফেলায় তাদেরকেও খুনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা দুটি মরদেহের পরিচয়ের সন্ধানে নেমেছে নারায়ণগঞ্জ পুলিশ।

এদিকে, শুক্রবার মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশ সুপার। বিকেলে নৃশংস সাত খুনের মামলার প্রধান আসামি নুর হোসেনের অস্থায়ী অফিসের পাশ থেকে রাম দাসহ বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়া র‌্যাব-১১ এর নতুন অধিনায়ক শুক্রবার কাজে যোগ দিয়েছেন।

নারায়ণগঞ্জ ঘেঁষে বয়ে চলা শীতলক্ষ্যা নদী পথে শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে শীতলক্ষ্যা-ধলেশ্বরী মোহনা। আর এ মোহনার পাড় ধরে কলাগাছিয়া, শান্তিনগর, গোমস্তার চর গ্রাম। রাতে তো বটেই, দিনের বেলাতেও প্রায় শুনশান এ এলাকা। এখানে একে একে পাওয়া যায় নারায়ণগঞ্জের সাত খুনের প্রায় সবকটি মরদেহ।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুর্বৃত্তরা প্রায়ই রাতের আধাঁরে এখানে মৃতদেহ ফেলে যায়। পরে তা নদীতে ভেসে উঠে। সম্প্রতি কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে খুন করে লাশ গুমের জন্য নদীতে ফেলার সময় দুটি জেলে নৌকার মাঝিরা তা দেখে ফেলে। পরে দুর্বৃত্তরা তাদের খুন করে। এমন অভিযোগের পর এখন এসেছে নদীতে জেলে নৌকার উপস্থিতি। অজানা শঙ্কার কথা বলতে চান না অনেকেই।

এলাকাবাসী আরো জানান, ‘প্রায়ই এখানে মৃতদেহ পাওয়া যায়। কয়েকদিন আগেই সাতটা লাশ পাওয়া গেছে। নদী থেকে ভেসে আসে,তবে এবার একসঙ্গে এতোগুলো লাশ আগে কখনো দেখিনি।’

তবে এ ঘটনা জানাজানির পর থেকে র‌্যাব -১১ এর কাজে ব্যবহার করা দুটো নৌকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। মাঝিদেরও দেখা নেই।

এলাকাবাসী জানায়, ‘ রাত পৌনে ১১টার পর্যন্ত ট্রলার চলে। এরপর পুলিশের ট্রলার চলে, র্যা বের ট্রলার আগে চলত এখন চলে না। র্যা বের বোর্ট এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে এটা শুনেছি।

গুদারা ঘাটের টোল আদায়কারী রিপন বলেন, আগে ছিল র্যা বের ট্রলার এখন নেই। ট্রলার কখন গেছে সেটা জানিনা।

এদিকে, জেলা পুলিশ সুপার দিনভর দফায় দফায় তদন্ত সংশ্লিষ্ট কমৃকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। জেলা সিআইডির একটি টিম ঘুরে এসেছেন মুন্সিঞ্জের ধলেশ্বরী মোহনায়। ক্যামেরার সামনে কথা না বললেও পুলিশ সুপার জানিয়েছেন, চার জন মাঝি নিখোঁজের ব্যাপারটি তারা খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যা ব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।

পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ