মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি চা বাগানে পাহাড় ধসে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- রাজেশ (৩৫), তার স্ত্রী মঞ্জু ধরি পাত্রী (২৭) ও মেয়ে সীমা (১)।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টি ও পাহাড় কাটার কারণে উপজেলার শাহবাজপুর চা বাগানে শুক্রবার দিবাগত রাতে ধস নামে। এতে চাপা পড়ে মারা যান ওই চা বাগানের দুই শ্রমিক ও তাদের কন্যা মেয়ে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি (তদন্ত) আকবর হোসেন সাংবাদিকদের বলেন, সকালে তিন জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: