জেলার খবর

রংপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

রংপুর
রংপুর

রংপুর শহরের দর্শনা মোড়ে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলের মারা গেছে। নিহত ব্যক্তিরা হলেন: রওশনুজ্জামান ওরফে লিপু (৪৮) ও তার ছেলে শুভ (১০)। তাদের বাড়ি মিঠাপুকুর উপজেলার চ্যাংমারী এলাকায়।

এ ঘটনায় রওশনুজ্জামানের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইজার আলী জানান, রওশনুজ্জামানের বড় ছেলে সরওয়ার হোসেন রংপুর ক্যাডেট কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সকাল ৮টার দিকে ছেলের সঙ্গে দেখা করতে মোটরসাইকেলে করে তারা তিনজন রংপুরে আসেন। এ সময় আরকে রোডের দর্শনা মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত রওশনুজ্জামানের স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই (উপপরিদর্শক) ইজার আলী আরো জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ২টি রংপুর মেডিকেল কলেজ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিকে আটক করা যায়নি বলে জানান তিনি।

রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন জানান, হাসপাতাল সূত্রে জানা গেছে, রওশনুজ্জামানের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি কাদের জিলানী জানান, ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ