দিনাজপুরে শনিবার তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। এতে দিনাজপুরের সঙ্গে সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। হঠাৎ ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অপর একটি বাসের ধাক্কা লাগলে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি বাস-ট্রাক ভাংচুর ও চালক-হেলপারদের মারধর করে।
এর প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: