যুক্তরাজ্য বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাইল হক সোহেলের সন্ধানের দাবিতে ডাকা রোববারে সুনামগঞ্জে অর্ধদিবস হরতাল শেষ হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শহরের ট্রাফিক পয়েন্টে সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় তারা।
এ সময় নেতাকর্মীরা পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, হরতালে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: