মুন্সীগঞ্জ শহরে আগামী ২৪ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা করার জন্য প্রশাসনের অনুমতি চেয়েছে জেলা বিএনপি।
মুন্সীগঞ্জে জনসভার অনুমতি চেয়ে রোববার জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাই জনসভার অনুমতি চেয়ে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের কাছে লিখিত পত্র দিয়েছেন।
মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি একে ইরাদত মানু বলেন, অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ মে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ জনসভার আয়োজন করা হচ্ছে।
এদিকে, রোববার জেলা প্রশাসকের কাছে জনসভার অনুমতি চেয়ে আবেদন করার পরপরই হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় জনসভার সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: