জেলার খবর

ভেড়ামারায় বালু ব্যবসায়ী অপহরণ

কুষ্টিয়া
কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে হাজী শফিকুল ইসলাম শফি (৪২) নামে এক বালু ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত- ওসি পারভেজ ইসলাম দেশ টিভিকে বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে ভেড়ামারা লালন শাহ্ সেতুর টোল প্লাজার কাছে বালু মহাল থেকে শফিকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

অপহরণকারীরা মাইক্রোবাসটি নিয়ে লালন সেতু পার হওয়ার সময় সেতুর টোল আদায়ের গাড়িটি আটকানো হয়। তবে অপহরণকারীরা টোল প্লাজার ব্যারিয়ার ভেঙে পাবনার ঈশ্বরদীর দিকে চলে যায়।

শফি ভেড়ামারা ফেরিঘাটে দীর্ঘদিন ধরে বালির ব্যবসা করে আসছিলেন। তিনি বেশির ভাগ সময় বালু মহালেই রাত যাপন করতেন।

তিনি ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিকের ভাই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ