নারায়ণগঞ্জে আরো একটি অপহরণের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়েন (র্যাব) কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে এসেছে। গত ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে ইসমাঈল হোসেন নামে এক ঠিকাদারকে র্যা ব-১১ অপহরণ করে বলে অভিযোগ নিখোঁজের পরিবারের। তার মুক্তিপণ হিসেবে র্যাব-১১ প্রত্যাহার হওয়া সাবেক অধিনায়ক তারেক সাঈদ ২ কোটি টাকা দাবি করে বলে জানান তারা।
একইসঙ্গে এ অপহরণের ঘটনার পিছনে সোনারগাঁও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুর জড়িত বলে অভিযোগ তাদের। তার কাছ থেকে র্যা ব টাকা খেয়ে তার নিদের্শে এ অপহরণ সংঘঠিত হয়েছে দাবি নিঁখোজদের স্বজনদের।
ঠিকাদার ব্যবসাকে কেন্দ্র করে অপহরণের ঘটনা ঘটেছে দাবি নিখোজের স্বজনদের। সোনারগাঁও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আজিজুরের টাকা খেয়ে র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও এমএম রানা এ অপহরণ করেছেন। মুক্তিপণ হিসেবে দাবি করেন, ২ কোটি টাকা।
গত ৭ ফেব্রুয়ারির পর আড়াই মাস র্যাব-১১ এর দুই জন সৈনিকের মাধ্যমে গোপনে যোগাযোগ বজায় থাকলেও সাত খুনের ঘটনার পাঁচ দিন পর থেকে আর খোঁজ পাচ্ছেন না তারা। এ আড়াই মাস র্যাব-১১ এর কার্যালয়ে আটক ছিলেন নিখোঁজ ইসমাঈল হোসেন।
মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় ইসমাঈল হোসেনকে ছাড়াতে পারেনি তার পরিবার। র্যাবের ভয় দেখিয়েছে মুখ খুললে আর জীবিত ফিরবেন না ইসমাঈল হোসেন বলে জানান ইসমাঈলের পরিবার।
সিদ্ধিরগঞ্জ থানায় র্যাবের বিরুদ্ধে মামলা নিতে চায়নি পরে অজ্ঞাত নামে মামলা করেন স্বজনরা। তবে এতো দিনেও মামলার কোনো অগ্রগতি হয়নি।
তাই স্বজনদের এখন একটাই দাবি জীবিত ফিরে আসুক ইসমাঈল হোসেন।