ঠাঁকুরগাওয়ের রানীশংকৈলের ধর্মগড় সীমান্ত থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আমাদের সংবাদদাতা জানয়িছেন, ধর্মগড় সীমান্তের ৩৭৩ নম্বর পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় সাহেব আলী ও হেলাল নামক দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতের শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে সকালে নোম্যান্স ল্যান্ডে বর্ডার হার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আটক বাংলাদেশিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পতাকা বৈঠকে বিজিবিকে জানিয়েছে বিএসএফ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: