র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বাতিলের দাবিতে বিএনপি আন্দোলনে গেলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার কুষ্টিয়ার মিরপুরের ৩টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাবের বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন কথা উল্লেখ করে তিনি আরো বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতেই এসব কথা বলা হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থান ঘটাতেই র্যাব বাতিলের দাবি করছে বিএনপি। নারায়ণগঞ্জে সাত খুনে র্যা বের সেই ৩ কর্মকর্তার অপরাধ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেয়া হবে না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: