রাঙামাটির কাপ্তাইয়ে বৃহস্পতিবার ভোর রাতে বন্য হাতির আক্রমণে আব্দুস সাত্তার নামে একজন ব্যক্তি মারা গেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম হাতিমারার বালুখালী এলাকায় বন্য হাতি আব্দুস সাত্তারের বাড়িতে আক্রমণ করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বের হয়ে যেতে পারলেও আব্দুস সাত্তার বাড়ি থেকে বের হতে পারেননি। এ সময় বন্য হাতির আক্রমনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতির আক্রমণে আব্দুস সাত্তার মারা গেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: