সাম্প্রতিক অপহরণ, গুম ও খুনের ঘটনা সরকারের জন্যে স্বস্তিকর নয়— কথা উল্লেখ করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এর পিছনে কারো রাজনৈতিক উদ্দেশ্যে থাকতে পারে। বৃহস্পতিবার সিলেটের কাজিরবাজার সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
যে কোনো অঘটন ঘটানোর আগে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয় বলেও এ সময় জানান মন্ত্রী।
ভারতের নির্বাচন নিয়ে তিনি বলেন, ভারতে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। সমতার ভিত্তিতে গড়ে উঠা এ সম্পর্ক বজায় রেখে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
এ সময় আগামী বিজয় দিবস উপলক্ষে সিলেটবাসীকে কাজিরবাজর সেতু উপহার দেয়া হবে বলেও জানান ওবায়েদুল কাদের।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: