জেলার খবর

মুন্সিগঞ্জে লঞ্চডুবিতে ৩১ জনের মৃত্যু

লঞ্চডুবি
লঞ্চডুবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ থেকে এ পর্যন্ত ৩১ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অনেক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া লঞ্চটি ওপরে তোলার কাজ করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনায় লঞ্চ ডুবির ঘটনায় শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। এখনো নিখোঁজ রয়েছেন অনেক যাত্রী। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, কোস্টগার্ড, দমকল বাহিনী।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজধানীর সদরঘাট থেকে ২০০ বেশি যাত্রী নিয়ে শরীয়তপুরের সুরেশ্বরের উদ্দেশে রওনা দেয় এমভি মিরাজ-৪। বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার দৌলতপুর ও চাঁদপুরের ষাটনলের মাঝামাঝি মেঘনা মোহনায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। তার কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ডুবে যায়। ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন তিনি। নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে ২০ হাজার ও সরকারের পক্ষ থেকে আরও ৫০ হাজারসহ মোট ৭০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ