জেলার খবর

নারায়ণগঞ্জ হত্যাকাণ্ড

দ্রুত গ্রেপ্তার হবে দুই র‌্যাব কর্মকর্তা: পুলিশ সুপার

পুলিশ সুপার
পুলিশ সুপার

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্ত দুই র‌্যাব কর্মকর্তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন। শুক্রবার জেলা সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, দুই র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিঠি জেলা সুপার কার্যালয়ে এসেছে। সে অনুযায়ী শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলেও এ সময় জানান তিনি।

র‌্যাব কর্মকর্তাদের গ্রেপ্তারে আদালতের নির্দেশ বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়ে ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে চিঠি পাঠানো হয়। হাইকোর্টের নির্দেশনার আলোকে সাবেক ২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে বলে বৃহস্পতিবার চিঠির জবাব জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ