চাকরিচ্যুত র্যাবের সেই ২ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার তাদের গ্রেপ্তারে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে পুলিশ।
যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে তারা। তবে নৌবাহিনীর সাবেক সই কর্মকর্তার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো চিঠি পায়নি বলেও জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে গত ১১ এপ্রিল র্যাব-১১ এর সাবেক কমান্ডার তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর কর্মকর্তা এম এম রানাকে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাইকোর্ট। তাদের গ্রেপ্তারে আদালতের নির্দেশ বাস্তবায়নে সশস্বস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়ে ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে চিঠি পাঠানো হয়।
বৃহস্পতিবার সেনাসদরের জিএজি বিভাগ থেকে ওই চিঠির জবাব দেয়া হয়। এতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার আলোকে সাবেক ২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে।