জেলার খবর

মেঘনা লঞ্চ ডুবি

মেঘনায় লঞ্চডুবি: মোট ৫৪ জনের মৃতদেহ উদ্ধার

মেঘনা লঞ্চ ডুবি
মেঘনা লঞ্চ ডুবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুর্ঘটনার ৩৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৫৪ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করলেও স্বজনদের অনুরোধে কোস্টগার্ড ও পুলিশ উদ্ধার তৎপরতা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত রাখে। তবে নিখোঁজদের উদ্ধারের কাজ অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এরইমধ্যে ৫০ জনের মৃতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন মৃতদেহগুলো দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এদিকে, মেঘনার তীরে আজো নিখোঁজ স্বজনের সন্ধানে অপেক্ষা করছেন শত শত মানুষ। উদ্ধার করা মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্বজনদের দাবি এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কথা না বললেও উদ্ধার কাজে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করলেন স্থানীয় সংসদ সদস্য।

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর মোহনায় বৃহস্পতিবার যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ ডুবে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর ও চাঁদপুরের ষাটনলের মাঝামাঝি মেঘনা নদীর মোহনায় লঞ্চটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি ডুবে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ