জেলার খবর

না’গঞ্জে হত্যাকাণ্ড

সিদ্ধিরগঞ্জে গণশুনানি শেষ

রোববার সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়

সাত হত্যা
সাত হত্যা

সিদ্ধিরগঞ্জে বিদ্যুকেন্দ্রের ভেতরে অবস্থিত গেস্ট হাউসে শনিবার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে তৃতীয় দফায় প্রশাসনিক তদন্ত কমিটির গণশুনানি শেষ। সাক্ষ্য দিয়েছেন ১৭০ জন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা ৭ সদস্যের এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে, রোববার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সার্কিট হাউজে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবে প্রশাসনিক তদন্ত কমিটি।

এর আগে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ১২ ও ১৫ মে প্রথম ও দ্বিতীয় দফার গণশুনানি হয়। ১৫ মে গণশুনানিতে অংশ নেন ওই হত্যাকাণ্ডের শিকার সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। সিদ্ধিরগঞ্জে গণশুনানি আয়োজন করতে কমিটিকে আহ্বান করেন তিনি।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহৃত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার ৪ সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহৃত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর ৩০ এপ্রিল একে একে ছয় জনের এবং পরদিন ১ মে আরেকজনের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম ৪ মে র্যা বের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই সময় তিনি দাবি করেন, নজরুলসহ অন্যদের র্যা ব তুলে নিয়ে হত্যা করেছে। এর জন্য কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ৬ কোটি টাকা নিয়েছেন র্যা বের কয়েকজন কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ