জেলার খবর

গোপালগঞ্জে আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু

গোপালগঞ্জে আগুনে পুড়ে মৃত্যু
গোপালগঞ্জে আগুনে পুড়ে মৃত্যু

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শনিবার রাত আগুনে পুড়ে একই পরিবারের ৪ জন মারা গেছেন।

নিহতরা হলেন : ডুমদিয়া গ্রামের প্রয়াত দেলোয়ার গাজীর স্ত্রী ফুড়িয়া বেগম, ফুড়িয়া বেগমের নাতি তামিম, আমিনুর সরদার ও নাতনি তনিমা।

পুলিশ ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আনুমানিক রাত ১১টার দিকে চেচামেচির শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে যান এবং ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে।

পরে তারা পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হন। তবে ৩ জন আগুনে পুড়ে ঘটনা স্থলেই সেখানেই মারা যায়। মারাত্মক আহত অবস্থায় তানিমাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে সে মারা যায়।

এলাকাবাসীর অভিযোগ, নিহত ফুরি বেগমের বড় মেয়ে জামাই চরমানিকদাহ গ্রামের আজাদ মোল্লার সঙ্গে স্ত্রী শরিফা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। স্ত্রীকে সে দেখে নেবে বলে মোবাইলে হুমকীও দিয়েছে। এলাকাবাসীর ধারনা আজাদ মোল্লাই ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে এদেরকে পুড়িয়ে মেরেছে।

আগুন লাগার সময় অভিযুক্ত আজাদের স্ত্রী শরিফাও ঘরে ছিল। তবে তার কোনো ক্ষতি হয়নি। দুই দিন আগে নিজের দুই সন্তানকে আজাদ তার বাড়িতে নিয়ে যাওয়ায় তার উপর অভিযোগের পাল্লাটা ভারী হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।

একই পরিবারের এভাবে ৪জন লোকের আগুনে পুড়ে নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ