জেলার খবর

কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত

ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

রেল যোগাযোগ বন্ধ
রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ও রসুলপুর এলাকার মধ্যবর্তী স্থানে রোববার একটি মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা কুমিলা সহকারী রেল স্টেশন মাষ্টার আব্দুর রশিদ দেশ টিভিকে বলেন, সকাল সোয়া ৯টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ও রসুলপুর এলাকার মধ্যবর্তী স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাকসাম রেলওয়ে জংশনে উদ্ধারকারী রিলিফ ট্রেনের জন্য খবর পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস কুমিল্লা রেলস্টেশনে আটকা পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ