যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
তার নাম সিরাজুল ইসলাম (৪০)। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
পুটখালী ২৩ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোস্তাফিজুর রহমান বিএসএফের নির্যাতনে গরু রাখালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে বেনাপোলের পুটখালি সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায় বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ী। গরু নিয়ে ফেরার সময় সিরাজুল ইসলাম পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।
বিএসএফ সদস্যরা তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। সেখানেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: