জেলার খবর

সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' আহত ৩

সাতক্ষীরা
সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

তারা হলেন—সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার পলাশ রহমান (৩৫),সদর উপজেলার ধুলিহর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিরসিসি গ্রামের মতিউর রহমান (৩৮)।

সোমবার ভোররাতে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, ছয়ঘরিয়া এলাকায় দুর্বৃত্তরা পরিবহন ডাকাতির চেষ্টা করছে— এ তথ্যের ভিত্তিতে পুলিশ ভোররাতে সেখানে অভিযানে যায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়।

পরে আহত অবস্থায় আটক করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কিনি। ওসি আরো বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ পলাশ ও আলমগীরের দাবি— তাদের পাঁচ দিন আগে গোয়েন্দা পুলিশ ধরে আনে। সোমবার ভোররাতে ছয়ঘরিয়া এলাকায় চোখ বেঁধে নিয়ে তাদের গুলি করা হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ পুলিশের সাজানো বলেও দাবি করেছেন পলাশ ও আলমগীর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ