মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে একটিতে আগুন ধরে চালকসহ ৩ জন দগ্ধ হয়ে মারা গেছেন। এতে দগ্ধ হয়েছেন কমপক্ষে ১৫ জন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আবুল বাসার জানান, দুপুর দেড়টার দিকে চালতিপাড়া
ইলিশ পরিবহনের একটি বাস মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা গুনগুন পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
এ সময় গুনগুন পরিবহনের বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলে চালকসহ ৩ জনের মৃত্যু মারা যান। আহত ১৫ যাত্রীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, ধারনা করা হচ্ছে- ২টি বাসের সংঘর্ষে গুনগুন পরিবহনের বাসের সিএনজির সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: