জেলার খবর

না’গঞ্জ হত্যাকাণ্ড

সঠিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ হচ্ছে না

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

সাত খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার র‌্যাবের সাবেক কর্মকর্তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের আইনজীবীরা। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক নিয়োগের আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী বলছেন, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাদের জন্য চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছিল। তবে রিমান্ডে থাকা অবস্থায় চিকিৎসক দেয়া হবে না।

সোমবার নিজ কার্যলয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন সংবাদ সম্মেলনে এসব অভিযোগের ব্যাখ্যা দেন।

তিনি বলেন, আইন মেনেই সাবেক র‌্যাব কর্মকর্তাদের জন্য চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। ৭ খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে র্যা বের তিন কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।

এদিকে, ৭ খুনের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সোমবারও আদালত বর্জন কর্মসূচি পালন করে জেলা আইনজীবী সমিতি। আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে মানববন্ধন করেন আইনজীবীরা।

তারা অভিযোগ করেন, সরকার এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের নির্দেশ দিলেও আটক র‌্যাবের সাবেক কর্মকর্তাদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।

এ সময় মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি হাসুকে এখনো আদালতে হাজির না করায় তদন্ত এবং চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় আইনজীবীরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ