নোয়াখালীর চাটখিল উপজেলায় মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে ২ জন মারা গেছেন। প্রতিবাদে চাটখিল-ঢাকা ও চাটখিল-রামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।
নিহত হলেন : কামাল হোসেন (৩৫) ও মো. দুলাল (৩৩)।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে মুখোশধারী দুই মোটরসাইকেল আরোহী চাটখিল বাজার দিয়ে যাবার সময় এলোপাথারি গুলি ছোঁড়ে। এ সময় দুলাল নামে এক ভ্যানচালক ও দশঘটিয়া বাজারের পরিবহণ শ্রমিক কামাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: