জেলার খবর

ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে, ৩ জনের মৃত্যু

শ্রমিকবাহী বাস খাদে
শ্রমিকবাহী বাস খাদে

ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার ভোরে ধামরাইয়ের ডাউটিয়ায় শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নারী শ্রমিক মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

নিহতরা হলেন, জাহানারা আক্তার, অর্চনা ও রওশন আরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকর্মীরা উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সিরামিক কারখানায় যাওয়ার জন্য শ্রমিকবাহী বাসটি ভোর ৬টায় ধামরাইয়ের ইসলামপুর থেকে রওনা হয়। ডাউটিয়া এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।

ধামরাই থানার এসআই আব্দুল জলিল বলেন, দুর্ঘটনাস্থলেই জাহানারা মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মারা যান।

তিনি বলেন, হতাহতরা সবাই ডাউটিয়ার প্রতীক সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ