জেলার খবর

চট্টগ্রামের ডিসি হিলের আধুনিকায়নে নতুন প্রকল্প

ডিসি হিল
ডিসি হিল

চট্টগ্রামের ডিসি হিল নিয়ে গৃহায়ণ মন্ত্রণালয়ের পর এবার মুখোমুখি জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট। জেলা প্রশাসন পাহাড়টিকে নিজেদের উল্লেখ করে সাধারণের চলাচলে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, অবাধ চলাচল রেখেই পাহাড়টিকে একটি সাংস্কৃতিক কমপ্লেক্সে রূপ দেয়ার দাবি জানিয়েছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা।

চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের অবাধ বিচরণভূমি ডিসি হিল। নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এখানকার মনোরোম পরিবেশে সময় কাটাতে আসেন অনেকে। মার্চ মাসে গৃহায়ন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ পাহাড়টির উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করে।

তবে, জেলা প্রশাসন পাহাড়টি নিজেদের দাবি করে ঐ প্রকল্প বাতিলের নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে সিডিএ তাদের প্রকল্প বাতিল করলে ডিসি হিলের আধুনিকায়নে নতুন প্রকল্প ঘোষণা করে জেলা প্রশাসন।

ডিসি হিল পরিদর্শন শেষে এর আধুনিকায়ন নিয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

ডিসি হিলের আধুনিকায়ন করতে এখানে সাধারণ মানুষের চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। তবে, সাংস্কৃতিক কর্মীরা বলছেন, সবার জন্য উন্মুক্ত রেখেই পাহাড়ের আধুনিকায়ন করতে হবে।

সবাইকে সঙ্গে নিয়েই ডিসি হিলের আধুনিকায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ