নারায়ণগঞ্জে ৭ খুনের আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার এক ঘন্টা আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অনির্দিষ্টকালের কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ১ ঘন্টার এ কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। দুপুরে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি রয়েছে।
এদিকে, হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে সিদ্ধিরগঞ্জ থানায় ডায়েরি করেছেন নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম। জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টারের ভাতিজা নজরুল ও মনিরসহ তিনজনকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: