সাভারে ডেইরি গেটের সামনে বাসচাপায় সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফাতেমা নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আহত হয়েছেন আরো ৩ জন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তিনি প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলেও অবস্থা গুরুতর হওয়ায় রেহানাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল তালুকদার সাংবাদিকদের এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
এ দুর্ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শান্তিপূর্ণ অবরোধ চলছিল।
সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলন, দুর্ঘটনার প্রেক্ষিতে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে শিক্ষার্থীদের শান্ত থাকতে বলা হয়েছে।
এছাড়া, দুর্ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে।