জেলার খবর

নূর হোসেনকে গ্রেপ্তারে ইন্টারপোলকে চিঠি

নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ধরতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছে নারায়ণগঞ্জ পুলিশ। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন, নূর হোসেন যাতে দেশত্যাগ করতে না পারেন, এ জন্য দেশের সব স্থল ও বিমানবন্দরে লাল-সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১২ মার্চ নূর হোসেনকে ধরিয়ে দিতে ইন্টারপোলের মাধ্যমে লাল নোটিশ জারি করা হয়। ওই সময় নূর হোসেন পলাতক ছিলেন। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে নূর হোসেন এলাকায় ফেরেন।

এদিকে, সাত খুনের আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বৃহস্পতিবারও আদালত বর্জন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি।

নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলামসহ কয়েক জনের নিরাপত্তা চেয়ে করা আবেদ সম্পর্কে পুলিশ বলেন, এরমধ্যেই সাক্ষিদের নিরাপত্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকা যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তার ৪ জন সহযোগী। প্রায় একই সময় একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহৃত হন আইনজীবী চন্দন সরকার। গত ৩০ এপ্রিল একে একে ছয় জনের এবং পরদিন ১ মে আরেকজনের মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ