জেলার খবর

শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবি আইনজীবীদের

শামীম ওসমান
শামীম ওসমান

নারায়নগঞ্জের সাত হত্যাকাণ্ডের মামলার এজাহারভূক্ত প্রধান আসামী নূর হোসেনকে পালাতে সহায়তার অভিযোগে সাংসদ শামীম ওসমানকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সরব হয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবীসহ বিভিন্ন মহল। সাতজনকে অপহরণের পর নূর হোসেনের সঙ্গে কথা হওয়ার ব্যাপারে শামীম ওসমানের নিজের বক্তব্য এবং তাদের ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ায় এ পদক্ষেপ সুষ্ঠু তদন্তের স্বার্থে জরুরি বলে তারা মনে করছেন।

আর নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাওয়ার মাধ্যমে এটিও প্রমাণিত যে, কারো সাহায্যেই সে বিদেশ পালাতে পেরেছে।

নারায়ণগঞ্জ পুলিশ নিশ্চিত, প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেন বিদেশে পালিয়ে গেছে। তাই ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।

তবে সীমান্তে রেড অ্যালার্টের মধ্যে নূর হোসেন কবে-কীভাবে পালালো, কেই বা তাকে পালাতে সহায়তা করেছে- এ নিয়ে নারায়ণগঞ্জসহ সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শুক্রবার কয়েকটি গণমাধ্যমে স্থানীয় সাংসদ শামীম ওসমানের সঙ্গে মামলার প্রধান আসামি নূর হোসেনের মোবাইলে কথোপকথনের একটি অডিও প্রচার করা হয়। এ কথোপথনটি ঘটনার দুই দিন পর ২৯ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকের।

এরপর কোনো এক সময় নূর হোসেন বিদেশে পালিয়ে গেছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী।

এদিকে, এ অডিও প্রকাশের পর ৭ খুনের ঘটনায় জড়িত অভিযোগ তুলে শামীম ওসমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি। এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে ত্বকি মঞ্চ।

নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য এস এম আকরাম ও নূর হোসেনকে বিদেশে পালাতে সহায়তাকারীকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ