যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিবের নিখোঁজ গাড়ি চালক রেজাউল হক সোহেলের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের সমর্থনে সকাল ১১টায় বাস স্টেশন এলাকায় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক নেতা সাহাব উদ্দিন, নুরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, গত ৪ মে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেটে ফেরার পথে গাড়ি মালিক যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিবসহ চালক রেজাউল হক সোহেল ‘নিখোঁজ’ হন। ২১ দিন পরও তার সন্ধান দিতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে।
এ সময় বক্তারা অবিলম্বে সোহেলকে খুঁজে বের করার দাবি জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: