রাজশাহীতে ৬ দফা দাবিতে সোমবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
রাজধানীর সঙ্গে রাজশাহীসহ ৮ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বন্ধ রয়েছে মালবাহী ট্রাক ও ট্যাংকলরি চলাচল।
গত ১৫ মে সংবাদ সম্মেলন করে নসিমন, করিমন, ভটভটি পাওয়ার টিলার, ট্রাক্টরসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ২৯ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
একই দাবিতে ২০ মে বিকেল ৩টা থেকে ২১ মে রাত ৮টা পর্যন্ত প্রতীকী পরিবহন ধর্মঘটও পালন করা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: