নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আইনজীবীদের আন্দোলনে বিভক্তি দেখা দিয়েছে। আইনজীবীদের একাংশ সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষ নিয়েছে আর আরেক অংশ যেকোনো মূল্যে ওই হত্যার বিচার দাবি করছে।
সাত খুনের মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘন্টা আদালত বর্জন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। পরে মানববন্ধন করা তারা।
এছাড়া, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ব্যানারে আদালত এলাকায় সমাবেশ করে আইনজীবীদের আরেক অংশ।
তারা অভিযোগ করে, একটি মহল রাজনীতিবিদদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
নুর হোসেনকে পালাতে সহায়তার অভিযোগ তুলে সাংসদ শামীম ওসমানের গ্রেপ্তারের দাবি জানায় জেলা আইনজীবী সমিতি।
এদিকে, সার্কিট হাউজে গণশুনানিতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার প্রত্যাহার করা কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে প্রশাসনিক তদন্ত কমিটি। সোমবার বেলা ৩টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আবারো গণশুনানি অনুষ্ঠিত হয়।
সেখানে প্রত্যাহার করা সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানা ও ডিবি অফিসের সাবেক ভারপ্রাপ্ত কর্মকতাদের সাক্ষ্যগ্রহণ করে প্রশাসনিক তদন্ত কমিটি।
এদিকে, সাত খুন মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সিদ্ধিরগঞ্জে র্যা ব কার্যালয়ের পাশে মানববন্ধন করে নিহতের স্বজন ও এলাকাবাসি।