রাজশাহী ও রংপুর বিভাগে ছয় দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে। এতে বন্ধ রয়েছে রাজশাহীর ও রংপুরের সঙ্গে রাজধানীসহ ১৬ জেলার সড়ক যোগাযোগ। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নসিমন, করিমন, ভটভটি পাওয়ার টিলার ও ট্রাক্টরসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রংপুর পরিবহণ মালিক-শ্রমিকরা রাজশাহীর সঙ্গে একাত্বতা ঘোষণা করে রোববার থেকে এ পরিবহণ ধর্মঘট শুরু করে।
গত ১৫ মে সংবাদ সম্মেলন করে নসিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ২৯ ঘণ্টার এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এর আগে একই দাবিতে ২০ মে বিকেল ৩টা থেকে ২১ মে রাত ৮টা পর্যন্ত প্রতীকী পরিবহন ধর্মঘট পালন করে পরিবহন মালিক-শ্রমিকরা।
এদিকে, বাস শ্রমিক ও টেম্পো শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ষষ্ঠ দিনের সতো চলছে নেত্রকোনায় পরিবহণ ধর্মঘট। বন্ধ রয়েছে জেলা সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ।