নারায়ণগঞ্জে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে সন্দেহে যশোর থেকে আটক মশিউরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে যশোরের শার্শা থেকে আটক মঙ্গলবার মশিউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবারও সকালে এক ঘণ্টার জন্য আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতি। দুপুরে তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
একই দাবিতে পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে শামীম ওসমান সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানায় তারা।
এ সময় আইনজীবীরা শামীম ওসমানকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানান।