ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরীকে ঢাকা থেকে ফেনী পুলিশ ফারিতে নিয়ে আসা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফেনীর বিচারিক আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। এর আগে, মঙ্গলবার রাতে ঢাকা সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এদিকে, একরাম হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ফেনীর দাগনভূইয়া থেকে যুবলীগ কর্মী বাপ্পীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এছাড়া, ফেনীর পরশুরাম আঞ্চলিক মহাসড়কের আনন্দপুরে মানববন্ধন করে একরাম হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন একরাম সমর্থকরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: