ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বেলাল হোসেনকে খাগড়াছড়ির মাটিরাঙা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একরামুল হত্যার ঘটনায় এ পর্যন্ত বেলালসহ ২২ জনকে গ্রেপ্তার করা হলো। বুধবার ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বর্ণাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, একরামুল হত্যা মামলার আরেক সন্দেহভাজন আসামি জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলকে গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালে ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।
ওই হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ কর্মী জিয়াউল হক বাপ্পীকে আজ ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বেলাল আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান। তিনি একরামের ঘনিষ্ঠজন ছিলেন এবং তার সহকারী হিসেবে কাজ করতেন বলেন এলাকাবাসী জানিয়েছে।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদের উদ্বৃতি দিয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বেলাল উদ্দিন একরামুল হক একরাম হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী।
গত সোমবার একরামুল হকের সমর্থকরা বেলাল উদ্দিনের বাড়িতে আগুন দিয়েছে।
এদিকে, এ হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক আদালত।
- See more at: http://desh.tv/news/details/id/18934#sthash.KKb3ywZc.dpuf