কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো ২ জন।
আমাদের সংবাদদাতা জানয়েছেন, কলেজের উচ্চ মাধ্যমিক শাখার সামনে ছাত্রলীগ নেতা রিন্টু ও রাশেল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে কলেজসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। এ সময় রিন্টু গ্রুপের কর্মী সমুসহ ৩ জন গুলিবিদ্ধ হন।
তাদেরকে সদর হাসপাতালে নেয়ার পর সমুকে মৃত ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিৎসক। এ ঘটনায় গুলিবিদ্ধ অপর ২ জন প্রীতম ও প্রিউমের অবস্থার অবনতি হওয়ায় সদর হাসপাতাল থেকে প্রথমে কুমিল্লা মেডিক্যাল ও পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: