নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এদিকে, পোরশার পাথরডাঙ্গা গ্রামে বজ্রপাতে মারা গেছে আরো একজন। শুক্রবারে সরস্বতীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর থেকেই ঐ এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সকাল সাতটার দিকে স্বরস্বতীপুর ধানের বাজারে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাজারের ক্রেতা, বিক্রেতা ও ভ্যান চালকসহ আহত হন ৩২ জন।
হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো দুইজন। আহত ৩০ জনকে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: