জেলার খবর

নারায়ণগঞ্জে স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

পারিবারিক কলহের জেরে ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিলের মুক্তিনগর এলাকায় শনিবার ভোরে সুমন মিয়া নামে এক ব্যক্তি স্ত্রী ও মেয়েকে কুপিয়ে হত্যা করে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পরে সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহতরা হলেন : ময়না বেগম ও তার মেয়ে নূরজাহান আক্তার স্বপ্না।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নারায়ণগঞ্জের হীরাঝিলের মুক্তিনগর এলাকার বাসিন্দা সুমন। সেখানে স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। প্রায় প্রতিদিনই তাদের মাঝে নানা কারণে ঝগড়া লেগে থাকতো।

শনিবার ভোর ৩টার দিকে সুমন মিয়ার ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা জেগে ওঠেন। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তার ঘরের জানালা দিয়ে দেখেন, সুমন বঁটি দিয়ে তার স্ত্রী ময়নাকে এলোপাতাড়ি কোপাচ্ছেন। এ সময় স্বপ্না তার মাকে বাঁচাতে এগিয়ে যায় এবং চিৎকার করতে থাকে। এসময় সুমন তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

প্রতিবেশীরা ভয় পেয়ে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সুমন আরেক সন্তান ইমনকে কোলে নিয়ে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেন। সুমনকে পুলিশ কৌশলে জানালার কাছে ডেকে নিয়ে গ্রিলের সঙ্গে হাতকড়া দিয়ে আটকে ফেলেন।

পরে পাশের আরেকটি জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে মা ও মেয়ের মৃতদেহ ২টি উদ্ধার করে তারা। মৃতদেহ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ