নাইক্ষ্যংছড়ির ৩১ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে রোববার সকালে নিহত নায়েব সুবেদার মিজানুর রহমানের মরদেহ নেওয়া হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকাল ৯টায় নাইক্ষ্যংছড়ি বিজিবি সদরদপ্তরে মিজানুর রহমানেরর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে হেলিকপ্টারযোগে মরদেহ কুমিল্লায় তার নিজ বাড়িতে নেওয়া হবে।
এর আগে, শনিবার বিকেলে বিজিবির কাছে মিজানুরের মৃতদেহ হস্তান্তর করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। কয়েকদিনের উত্তেজনা-ধোঁয়াশার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে নিহত বিজিবি সদস্য মিজানুর রহমানের মরদেহ ফেরত দেয় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
তার মরদেহ গ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান। দুই দেশের সীমান্ত এখনও থমথমে। এখনো সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: