২০১৮ সালের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধন সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন সড়কের লঙ্গলখালী ব্রীজ উদ্বোধন করে মন্ত্রী এ কথা বলেন।
পদ্মা সেতু এখন দৃশ্যমান— উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সব অপরাধের সুষ্ঠু বিচার হচ্ছে।
নারায়ণগঞ্জ, ফেনীসহ বিভিন্ন এলাকায় অপহরণ, গুম ও হত্যার বিচার কাজও চলছে বলে জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: