জেলার খবর

রাষ্ট্রীয় মর্যাদায় মিজানুরের দাফন সম্পন্ন

বিজিবি সদস্য মিজানুর
বিজিবি সদস্য মিজানুর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমানের দ্বিতীয় জানাজা শেষে কুমিল্লার দ্বেবিদ্বারে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে মিজানুরের মরদেহ প্রথম নামাজে জানাজা শেষ নিজ গ্রামে কুমিল্লার ভেলানগর নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ৩১ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন ৩১ বিজিবি ব্যাটালিয়নের শীর্ষ কর্মকর্তা ও তার সহকর্মীরা। এরপর হেলিকপ্টার যোগে মিজানুরের মরদেহ কুমিল্লার চন্দিনার ছয়ঘড়িয়ায় পৌছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন বিজিবি উত্তরপূর্ব রিজিওনাল ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান। পরে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় তার নিজ গ্রামে। দুপুর ৩টায় দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই সময় তার স্ত্রীকে ৫ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। গত ২৮ মে নাইক্ষ্যংছড়ির সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বিনা উস্কানিতে গুলিবর্ষণ করে বিজিপি। এ ঘটনায় প্রাণ হারান বিজিবির সদস্য মিজানুর রহমান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নিহত বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে কুমিল্লার চান্দিনার ছয়ঘড়িয়ায় অস্থায়ী হ্যালিপ্যাডে অবতরনের পর তার মরদেহ গ্রহণ করেন বিজিবি উত্তর-পূর্ব রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ