ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যার বিচারের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে উপজেলা আওয়ামী লীগ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করে ও সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় ফুলগাজীর বিভিন্ন একরাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।
পরে তারা পরশুরাম সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এতে পশুরাম-ফুলগাজীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া, হরতালের কারণে সকাল থেকেই উপজেলার সব দোকানপাট বন্ধ রয়েছে।
এদিকে, হরতালের কারণে বিলোনীয়া স্থল বন্দরের কোনো পরিবহন প্রবেশ করতে না পারায় বন্দরের কাজে স্থবিরতা বিরাজ করছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: