হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলে ৪র্থ দিনের মতো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযান অব্যাহত রয়েছে। অভিযান আরো কয়েকদিন চলবে এবং এ ঘটনায় ২টি পৃথক মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উদ্ধারকারী দল এসব তথ্য জানায়।
মঙ্গলবার ভোর রাতে অভিযানে দুই শতাধিক রকেট লাঞ্চার, ২৪৮টি রকেট চার্জার, ৪টি মেশিনগান, ট্যাংক বিধ্বংসী বিস্ফোরক, মর্টার শেল, অস্ত্র ও গোলাবারুদ এবং চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত সাতছড়ি বনাঞ্চলে গত রোববার অভিযান শুরু করে র্যাব-৯ এর একটি দল। মঙ্গলবার ৭টি বাঙ্কারের সন্ধান পায় তারা। সেখান থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কর হয়।
পরে র্যাবের অভিযানে টিপরা বস্তি এলাকায় সন্ধান পায় আরো ২টি বাঙ্কারের। ৫০ থেকে ১০০ ফুট গভীর এসব বাঙ্কার থেকে উদ্ধার করা হয় রকেট লাঞ্চার, ট্যাংক বিধ্বংসী বিস্ফোরকসহ মেশিনগান, মর্টার শেল, রকেট চার্জার, অস্ত্র ও গোলাবারুদ।
এছাড়াও একটি বাংকার থেকে ওষুধসহ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।