নারায়ণগঞ্জে সাত হত্যাকাণ্ডের বিচার দাবিতে বুধবারও আদালত বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সকালে এক ঘন্টার জন্য আদালত বর্জন করে জেলা আইনজীবী সমিতি। দুপুরে ছিল আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি।
এর আগে, মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে ৯ পুলিশ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পুলিশ কর্মকর্তার মধ্যে ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩ জন সহকারি পুলিশ সুপার, সদর ও বন্দর থানার ওসি এবং জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক রয়েছেন।
তারা অপহরণের ঘটনায় গঠিত ১২ সদস্যের তদন্ত কমিটির সদস্য ছিলেন। কমিটির অপর ৪ সদস্যের সাক্ষ্য আগেই নেয়া হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: