চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ৪টি বগি ফেনীর ফাজিলপুরে লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার মধ্যরাতে ফাজিলপুর রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ও তূর্ণা নিশিথা, সিলেট থেকে জালালাবাদ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
উদ্ধারকারী ট্রেন সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: